উত্তরদিনাজপুর

আম গাছে যুবতীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল

প্রেমিক যুগলের রেল লাইনের ধারে আমগাছের নিচে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন লক্ষীপুরে। মৃত যুবকের নাম হোসেন আলী(২০), তার বাড়ি লক্ষীপুর এলাকাতেই। মৃত যুবতীর নাম রাহেনা খাতুন(১৮), তার বাড়ি কালিয়াগঞ্জ থানার মালগাঁ এলাকায়। দুই মৃত যুবক যুবতীর গলায় ছিল ওড়নার ফাঁস। ছেড়া ওড়নার বাকী অংশ আমগাছের ডালে ঝুলতে দেখা যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দা যুবক-যুবতীকে মৃত অবস্থায় আম গাছের নিচে দেখতে পায়। প্রেমিক যুগল আম গাছে যুবতীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুই জনের ভাড়ের কারণে তাঁরা ওড়না ছিড়ে নিচে পড়ে থাকে মৃত অবস্থায় তাদের দেহ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। 

        হোসেনের আত্মীয় তথা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রুস্তম আলী জানিয়েছেন, হোসেন এর সাথে রাহেনার প্রেমের সম্পর্ক ছিল। হোসেন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগেই বাড়িতে ফিরে আসেন তিনি। শনিবারের আকস্মিক ঘটনা সম্পর্কে ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। 

        স্থানীয় সুত্রে জানা গেছে, ওই যুবক-যুবতীর সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটছে বলে প্রাথমিক ভাবে অনুমান। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ahD1MOJs6s0